বাংলাদেশ প্রমাণ করলো তারা মৌলবাদের সমর্থক নয়, এপার বাংলা কি করবে?
সেখ ইবাদুল ইসলাম : হাসিনা সরকারের পতনের পর প্রায় আঠারো মাস অতিক্রান্ত তারপর সেই বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল ১২ ফেব্রুয়ারি। নির্বাচন শেষ হওয়ার পরে পরেই গণনার কাজ শুরু হয় প্রথম রাউন্ড থেকেই এগিয়ে যেতে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। আসলে খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে যেভাবে জেলের অভ্যন্তরে আটকে রেখেছিলেন শেখ হাসিনা এবং নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে খালেদা জিয়ার মৃত্যু সমগ্র বাংলাদেশ জুড়ে বিএনপি’র প্রতি সহানুভূতির হাওয়া বইছে।
তবে বাংলাদেশ এটা প্রমাণ করেছে যে তারা মৌলবাদের সমর্থক নয়। হাসিনা সরকারের পতনের পর আমাদের দেশ ভারতবর্ষের বিভিন্ন সংবাদ মাধ্যম বিশেষ করে পশ্চিমবাংলার গণমাধ্যমগুলি, যেভাবে বাংলাদেশকে মৌলবাদ এর আঁতুড়ঘড় বলে তুলে ধরেছিল। তাদের যে মুখ এবং মুখোশ দুটোই বাংলাদেশের নির্বাচনের ফলাফলে পরিষ্কার হয়ে গেল তা নিয়ে আর বলার অপেক্ষায় রাখে না। বিশেষ করে কলকাতার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম প্রতিদিন নানা বানোয়াট খবর প্রকাশ করে বাংলাদেশ এখন মৌলবাদীদের আতর ঘর জামাতিদের প্রকাশ্য সমর্থক এসব নানা মিথ্যা প্রচার করে আসছিল এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে বিনষ্ট করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ সাধারণ নির্বাচনে এটা প্রমাণ করেছে যে তারা মৌলবাদের সমর্থক নয়, তারা জামাতে ইসলামের সমর্থক নয় তারা সরাসরি ধর্মনিরপেক্ষ মানুষের সমর্থক । প্রসঙ্গত বলা প্রয়োজন বিএনপি দলটা ধর্মনিরপেক্ষ দল হিসাবে বাংলাদেশে পরিচিত। হাসিনার আওয়ামী লীগের পরেই বিএনপি’র জনপ্রিয়তা যথেষ্ট পরিমাণে ছিল সেটা নিয়ে কোন সন্দেহ নেই। এখন দেখার বিষয় বিএনপি’র নবনির্বাচিত নেতা যিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি সে দেশের কিভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেন। ধর্মনিরপেক্ষ আদর্শ কে প্রতিষ্ঠা করেন সেদিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে।

তবে একটা জিনিস পরিষ্কার বাংলাদেশের মানুষ পশ্চিম বাংলার মানুষদেরও স্পষ্ট বার্তা দিয়েছে, যে বাঙালিরা কোনদিন বিশেষ গোষ্ঠী বিশেষ সম্প্রদায়ের পক্ষে থাকতে পারে না তাদের মন মানসিকতা সংস্কৃতিক চেতনা হবে সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং সম্প্রীতির স্বার্থে। পশ্চিমবাংলায় যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী একটি সম্প্রদায় এবং একটি রাজনৈতিক দল ভূমিকা গ্রহণ করেছে। সেই ভূমিকার কাছে বাংলার মানুষের কাছে বাংলাদেশের মানুষ বার্তা দিলেন তারা বাঙালি বাংলা ভাষায় তারা কথা বলে তারপরেও তারা মুসলিম তা সত্ত্বেও মুসলিম প্রভাবিত বা ইসলামিক প্রভাবিত দলগুলিকে তারা সমর্থন করেনি
পশ্চিম বাংলার মানুষের কাছে বাংলাদেশ বার্তা পাঠালো। যা আমরা যেহেতু নিরপেক্ষ আমরা যেহেতু ধর্মনিরপেক্ষ দলকে সমর্থন করেছেন আমরা যেহেতু সম্প্রীতির বার্তা দিয়েছি। পশ্চিমবাংলার সাধারণ নাগরিকও সেই যে বহন করবে তা নিয়ে কোন সন্দেহ থাকার কথা নয়। বাংলাদেশের নির্বাচনের এই ফলাফল স্পষ্টভাবে বার্তা দিয়েছে যে দেশের অর্থাৎ ভারতের মৌলবাদী শক্তিদের ক্ষমতাও শেষ হতে চলেছে।।

