কলকাতা 

Madhyamik Examination 2023 : বুঝে বুঝে MCQ রপ্ত করতে পারলে গোটা বিষয়টাই প্রস্তুত হয়ে যায়, মাধ্যমিক পড়ুয়ারদের উদ্দেশে বললেন অজিত নায়েক

শেয়ার করুন

নাফিসা ইসমাত : কোনো বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নিতে গেলে সেই বিষয় সম্পর্কে ধারণা পরিষ্কার করে তুলতে হয়। এর জন্য প্রয়োজন ‘বিটুইন দ্য লাইনস’ পড়া। এম সি কিউ-এর প্রশ্নপত্র এমনভাবে প্রস্তুত করা হয় যা নানারকম ভাবে বিষয় সম্পর্কে ধারণা পরিষ্কার করে তোলে। তাই, MCQ রপ্ত করতে পারলে গোটা বিষয়টাই প্রস্তুত হয়ে যায়। গোটা বিশ্বে আজ নানা ধরনের পরীক্ষায় এমসিকিউ প্রশ্নের চলন দেখা যাচ্ছে। কথাগুলি বলছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অজিত কুমার নায়েক। মাধ্যমিক পড়ুয়ারদের নিয়ে অনুসন্ধান কলকাতার ১০ দিন ব্যাপী মাধ্যমিক প্রস্তুতির বিশেষ কর্মশালার সপ্তম দিনে গণিতের উপর কর্মশালা শুরুর সূচনা করছিলেন তিনি। এই পর্বে ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, মাধ্যমিক পরীক্ষা আসন্ন, তোমাদের পরীক্ষা পর্ব খুব সুন্দর ভাবে সম্পন্ন হবে, প্রশ্ন মনের মত পাবে। এই আশ্বাস দিয়ে ছাত্র-ছাত্রীদের পুরোদমে প্রস্তুতি নেয়ার ব্যাপারে তিনি উৎসাহ যোগান। তিনি আরও বলেন, মাধ্যমিক পর্যায়ে বড় একটা নম্বর তুলে আনা জীবনের অন্যান্য ক্ষেত্রে পরীক্ষার তুলনায় অনেক সহজ। কিন্তু যেহেতু মাধ্যমিক হল জীবনের প্রথম বড় পরীক্ষা, তাই অনেকে একটা অজানা আশঙ্কায় থাকে। এই আশঙ্কা কাটিয়ে তুলতে অনুসন্ধান কলকাতার এই দশ দিন ব্যাপী কর্মশালা যার পর নাই উপযোগী। এ প্রসঙ্গে তিনি বলেন, অনুসন্ধান কলকাতার সামগ্রিক কর্মসূচি ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত কার্যকর। বেশ কয়েক বছর ধরে অনুসন্ধান কলকাতার এই উদ্যোগ ছাত্র-ছাত্রীদের পাশে প্রকৃত বন্ধুর মতো কাজ করে চলেছে। এ ধরনের উদ্যোগ যত বেশি সংখ্যায় হবে এবং এর প্রসার যত ঘটবে ততই ছাত্র-ছাত্রীদের জন্য কল্যাণ বয়ে আনবে। উল্লেখ্য ১০ দিনের এই কর্মশালায় ছিল জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের বিষয়। শেষ পর্বে ছিল গণিত। তিন দিন অংকের ক্লাস পরিচালনায় ছিলেন বিশিষ্ট শিক্ষক প্রশান্ত কুমার বসু, নায়ীমুল হক, গৌরাঙ্গ সরখেল। গণিতের শেষ দিনে বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অবসরপ্রাপ্ত প্রেসিডেন্ট অধ্যাপিকা চৈতালি দত্ত। অংক সমেত সমস্ত বিষয়ে বারবার অনুসরণের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের পারফেকশন নিয়ে আসতে কিশোরমোতি পড়ুয়াদের উৎসাহিত করেন তিনি। সারা বছর ধরে অনুসন্ধান কলকাতার পক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য যেভাবে বিভিন্ন ধরনের আয়োজন দেখা যাচ্ছে, তা আজকের সমাজে অতি বিরল। এই উদ্যোগসমূহকে অত্যন্ত সাধুবাদ জানান অধ্যাপিকা চৈতালি দত্ত। সঙ্গে সমস্ত ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা সহ জীবনে সাফল্যের আগাম শুভকামনা জানান তিনি।

                       অধ্যাপিকা চৈতালি দত্ত

‘মাধ্যমিকের সেরা প্রস্তুতি’ এই শিরোনামে প্রতি মাসে সব কটি বিষয়ের একটি পরীক্ষার অনলাইন আয়োজন করে অনুসন্ধান কলকাতা। ডিসেম্বর মাসে এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে কলকাতার তিলজলা স্কুলের তথাগত দাস। তাকে এদিন বিশেষভাবে অভিনন্দিত করা হয়।

            বিশিষ্ট বিজ্ঞানী মতিয়ার রহমান খান

সবশেষে গুণী শিক্ষক-শিক্ষিকা যাঁরা নিঃস্বার্থে ছাত্র ছাত্রীদের জন্য এই আয়োজনে স্বেচ্ছাশ্রম দিয়েছেন, তাঁদেরকে হার্দিক অভিনন্দন জানান অনুসন্ধান কলকাতার চিফ অ্যাডভাইজার বিশিষ্ট বিজ্ঞানী মতিয়ার রহমান খান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ