ফুরফুরা শরীফে বিশ্ব শান্তি কামনায় দোয়া করলেন একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন, ফুরফুরা শরীফ : ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থক্ষেত্র ফুরফুরা দরবার শরীফে, শুক্রবার পবিত্র জুম্মার দিন উপস্থিত হয়ে বিশ্ব শান্তি কামনায় মোজাদ্দেদ জামান আলা হজরত দাদা হুজুর পীর কেবলার মাজার শরীফে উপস্থিত হয়ে দোয়া করেন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ সাহেব।

তিনি বলেন, বাংলা তথা ভারতের যুগ সংস্কার দাদা হুজুর পীর কেবলা জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমাজ সেবামূলক কাজ করে গেছেন।

তাঁদের মতো মহাপুরুষদের দেখানো পথকে পাথেয় করে আমরা সমৃদ্ধ বলে জানায় ফারহাদ।একই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত ধর্মীয় ভাবাবেগ বজায় রেখে বাংলা তথা বিশ্বের শান্তি সম্প্রীতি উন্নয়ন বজায় রাখার আহ্বান রাখেন সমাজসেবী একেএম ফারহাদ।

