কলকাতা 

মানিকতলার আলমারি কারখানায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আজ রবিবার সাত সকালে খাস কলকাতার মানিকতলার এক আলমারি কারখানায় অগ্নিকাণ্ড।খবর পেয়েই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার কাজ চলছে।

মানিকতলা ১৬ নম্বর মুরারিপুকুর রোডে রয়েছে ওই আলমারি কারখানাটি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ওই কারখানাটি। রবিবার সকালে আচমকাই ধোঁয়া দেখতে পান এলাকার বাসিন্দারা। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। কিছুক্ষণের মধ্যে তাঁরা বুঝতে পারেন আলমারির কারখানার ভিতরে দাউদাউ করে জ্বলছে লেলিহান শিখা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। পাশাপাশি স্থানীয়রাই নিজেদের মতো করে চেষ্টা করে আগুন আয়ত্তে আনার।

Advertisement

বেলা সাড়ে এগারোটা নাগাদ দমকলের তিনটি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় কাজ শুরু করতে বেশ সমস্যায় পড়তে হয় তাঁদের। বর্তমানে চলছে আগুন নেভানোর কাজ।

প্রসঙ্গত, দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে দাহ্য পদার্থ থাকায় অতিদ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ