মাদ্রাসা সম্প্রীতির মিলন ক্ষেত্র, হাতিয়ারা গার্লস হাই মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বললেন একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন, নিউটাউন : পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত নিউটাউনের হাতিয়াড়া গার্লস হাই মাদ্রাসার *সাংস্কৃতিক অনুষ্ঠান ও দ্যা লাইমিয়া-২০২২ বার্ষিক পত্রিকা প্রকাশিত হলো অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সদস্য তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদ। ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, শিক্ষক আফতাব উদ্দিন, কাউন্সিলর সিরাজুল হক, মাদ্রাসার প্রধান শিক্ষিকা শম্পা পাত্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্যের মাধ্যমে সকলের মন জয় করে নেয় একেএম ফারহাদ। তিনি বলেন মাদ্রাসা সম্প্রীতির পীঠস্থান যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধরনের শিক্ষা অত্যন্ত সুন্দরভাবে পরিবেশিত হয়ে থাকে। পাশাপাশি নব প্রজন্মের শিক্ষার্থীরা যেভাবে বিভিন্ন রকমের সরকারি সুযোগ সুবিধা পেয়ে আসছে তার ফলেই শিক্ষার মানোন্নয়ন তরান্বিত হচ্ছে। তিনি বলেন, রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষার্থীদের কল্যানে যে সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা দেশের কাছে নজিরবিহীন।হাতিয়াড়া গার্লস হাই মাদ্রাসার শিক্ষিকাদের একনিষ্ঠ কর্মদক্ষতায় মাদ্রাসার পঠন-পাঠন এলাকার মানুষের মন জয় করে নিয়েছেন।

আগামী দিনগুলোতে এই মাদ্রাসা আরও বেশি সামাজিক কর্মসূচির পাশাপাশি শিক্ষণীয় নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করবে এ আমাদের দীর্ঘ বিশ্বাস। যেকোনো প্রয়োজনে সর্বতোভাবে এই মাদ্রাসা সহ যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে তারা দায়বদ্ধ বলে জানায় ফারহাদ।উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষিকা শম্পা পাত্র আগত অতিথিবৃন্দ, অভিভাবক -অভিভাবিকাদের ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানে আসার জন্য। এই প্রতিষ্ঠান সবসময় শিক্ষার্থীদের কল্যাণকর্মে নিয়োজিত থাকার পাশাপাশি এলাকার সামাজিক সচেতনতায় সর্বত্রভাবে কাজ করে যাচ্ছে বলে জানায়।

বার্ষিক পত্রিকা প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে শুভ সুচনা হলো যা প্রতি বছর সকলের সহযোগিতায় প্রকাশিত হবে বলে জানান শম্পা পাত্র।

