দেশ 

Lucknow University: বিতর্কসভায় বক্তব্য রাখতে গিয়ে গল্প বলেছিলেন তাতে হিন্দু দেবতাদের ‘অপমান’ করা হয়েছে অভিযোগ তুলে লখনউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে হুমকি এবিভিপির

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : হিন্দি সংবাদমাধ্যমের উদ্যোগে লখনউ বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার এক বির্তক সভার আয়োজন করা হয় । সেই বির্তক সভায় অংশ নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক পট্টভী সীতারামাইয়ার ‘ফিদার্স অ্যান্ড স্টোন’ থেকে একটি গল্প উদ্ধৃত করে জ্ঞানবাপী মসজিদ এবং বিশ্বনাথ মন্দির নিয়ে যে বিতর্ক চলছে সেই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেন। আর এতে নাকি হিন্দু ধর্মের দেবদেবিকে অপমান করা হয়েছে এই অবিযোগ তুলে সরব এবিভিপি। শুধু সরবই নন, বিশ্ববিদ্যালয়ের ওই হিন্দির অধ্যাপক রবিকান্ত চন্দনের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন আরএসএসের ছাত্র সংগঠনের সদস্যরা । তারা বিশ্ববিদ্যালয়ের চত্বরে প্রবেশ স্লোগান দেন, ‘দেশ কে গদ্দারোঁ কো…গোলি মারো…’।

অধ্যাপক রবির বিরুদ্ধে আমন দুবে নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এফআইআর দায়ের করেছেন। এফআইআরে বলা হয়েছে, হিন্দু ছাত্রদের ভাবাবেগে আঘাত করেছেন অধ্যাপক। এক সমাজসেবী সন্দীপ সিংহ অভিযোগ তুলেছেন, দলিত অধ্যাপকের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ষড়যন্ত্র করা হচ্ছে।

অধ্যাপকের অভিযোগ, বিতর্কসভায় যে বই এবং লেখকের কথা উল্লেখ করেছিলেন, তা বাদ দিয়ে এমন ভাবে উপস্থাপিত করা হয়েছে বিষয়টি যাতে এই ধারণাই সৃষ্টি হয় যে তিনি হিন্দু দেবদেবীকে অপমান করতে চেয়েছেন। অধ্যাপকের কথায়, “কারও ভাবাবেগে আঘাত করার আমার কোনও ইচ্ছাই নেই। চাইও না। আমি শুধু বই থেকে গল্পটি তুলে ধরেছিলাম। এবং একই সঙ্গে এটাও বলেছিলাম, এটা নিছকই একটি গল্প, বাস্তব ঘটনা নয়।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ