হ্যানিম্যান এর ২৬৮তম জন্ম জয়ন্তী পালন কলকাতায়
প্রতিবেদক বাংলার জনরব: স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৮তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার এন. আর. এস. হাসপাতালে র সিস্টার নিবেদিতা হলে গত ১০/০৪/২০২২ তারিখ রবিবার সকাল ১০টা হইতে বৈকাল ৫টা পর্যন্ত জনস্বাস্থ্য, সুলভে চিকিৎসা ও হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান নিয়ে প্রায় ১৫০জন হোমিওপ্যাথি চিকিৎসকের উপস্থিতিতে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিলেন “বঙ্গীয় হোমিওপ্যাথি মেডিকেল প্র্যাকটিশনারর্স এসোসিয়েশন। ”
উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা ঃ প্রকাশ মল্লিক, সম্পাদক ডাঃ কৌশিক চ্যাটার্জী, সভাপতি নারায়ণ চন্দ্র ঘোষ, ডাঃ শান্তি দাস, ডাঃ শান্তনু ভাদুড়ী, ডাঃ সেখ আসাদ আলী, ডাঃ সেখ আবেদ আলী, ডাঃ মনোজ চক্রবর্তী প্রমুখ।

উপস্থিত ছিলেন “নিভা”-হোমিও ফার্মাসিউটিক্যাল ও তাঁদের সম্মানীয় কর্মকর্তা। তাঁরা বেশ কিছু বিশিষ্ট চিকিৎসক কে সম্মাননা জ্ঞাপন করেন। বঙ্গীয় হোমিওপ্যাথি মেডিকেল প্র্যাকটিশনারর্স এসোসিয়েশন এর পক্ষ থেকেও তাঁদেরকে সম্মাননা প্রদান করা হয়।
আগতদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যাবস্থা ছিল।

