আন্তর্জাতিক খেলা 

ICC Women World Cup 2022: বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দিলেন ঝুলন-মিতালিরা, ১৩০ কোটি ভারতীয় আপ্লুত

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  মহিলা বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় মহিলা দলের সাফল্য নজর কেড়েছে অনেক বার । এবছর মহিলা বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচের পাকিস্থানকে হারিয়ে ভারতের জয়যাত্রা শুরু হয়েছে । এতে এদেশের ১৩০ কোটি মানুষ খুশি, এবং তারা ঝুলন গোস্বামী, মিতালি রাজদের খেলাঢ আপ্লুত । খুব সহজেই ভারতের মহিরা ক্রিকেটাররা পাকিস্তানকে হারিয়েছে। ভারতীয় মহিলা বোলার রাজ্যেশ্বরী গায়কোয়াড় নিলেন চার উইকেট।

প্রথমে ব্যাট করে ২৪৪ রান তোলে ভারত। ওপেনার শেফালি বর্মা শূন্য রানে ফিরে গেলেও, অন্য ওপেনার স্মৃতি মন্ধানা করেন ৫২ রান। দীপ্তি শর্মার (৪০) সঙ্গে জুটি বেঁধে ৯২ রান তোলেন স্মৃতি। কিন্তু মাত্র দুই রানের ব্যবধানে তাঁরা ফিরতেই ধস নামে ভারতীয় ব্যাটিংয়ের মিডল অর্ডারে। রান পাননি মিতালি রাজ (৯), হরমনপ্রীত কৌর (৫) এবং বাংলার রিচা ঘোষ (১)।

Advertisement

১১৪ রানে ছউ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় দলকে টেনে তোলেন স্নেহ রানা এবং পূজা বস্ত্রকার। ১১২ রানের জুটি গড়েন তাঁরা। স্নেহ করেন ৫৩ রান। পূজা ৬৭ রান করেন। শেষ মুহূর্তে ব্যাট করতে নেমে ৩ বলে ৬ রান করেন ঝুলন। একটি চার মারেন তিনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ