কলকাতা 

“যারা মানুষের মৌলিক অধিকারে আঘাত হানার চেষ্টা করছে, তাঁদের বিরুদ্ধে লড়াই করার সাহস দেখানোর জন্য আপনাদের ধন্যবাদ, এই মহান দেশের নাগরিকদের সেবায় আমরা যেন নিজেদের নিয়োজিত রাখতে পারি” দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কর্মীদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আজ পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাংলা সহ দেশের ছটি রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস পালন করছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন থেকে শুরু করে নানা সংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সকালেই টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা ও কর্মীদের বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপরেই টুইট করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট বার্তায় বলেছেন, যে তৃণমূল কংগ্রেস কর্মীদের আদর্শ নীতিকে সম্বল করে তাদের লড়াই আন্দোলন চলবে। আগামী দিনে আরও বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হতে কর্মীদের নির্দেশ দিয়েছেন।

Advertisement

একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন,”তৃণমূল পরিবারের নীতি আদর্শকে তুলে ধরার জন্য আমি কর্মীদের ধন্যবাদ জানাই। যারা মানুষের মৌলিক অধিকারে আঘাত হানার চেষ্টা করছে, তাঁদের বিরুদ্ধে লড়াই করার সাহস দেখানোর জন্য আপনাদের ধন্যবাদ। এই মহান দেশের নাগরিকদের সেবায় আমরা যেন নিজেদের নিয়োজিত করে রাখতে পারি।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ