দেশ 

Stampede: ২০২২ এর শুরুতেই দুঃসংবাদ, বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু কমপক্ষে ১২ জনের, গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধীর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ২০২২ এর প্রথম দিনটি শুরু হলো দুর্ঘটনা দিয়ে জম্মু – কাশ্মীরের কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত অনেক। আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ।

জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘‘বৈষ্ণোদেবী মন্দির চত্বরে পদপৃষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ১৩ জন আহত। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, রাত ২টো ৪৫ নাগাদ ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরই পরস্পরের দিকে তাঁরা তেড়ে যান। যার ফলে পদপৃষ্ট হওয়ার এই ঘটনা।’’

Advertisement

জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে এমনিতেই প্রতি বছর ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি অতিরিক্ত ভিড় হয়। মন্দিরের ভেতরে পথ সঙ্কীর্ণ। সেখানে সাধারণ সময়েই ভিড় থাকে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মন্দিরের ভেতরে বৈষ্ণোদেবীর মূর্তি যেখানে রয়েছে, সেই সঙ্কীর্ণ পথেই ধাক্কাধাক্কি শুরু হয়। সেখানেই পদপৃষ্ট হওয়ার ওই ঘটনা ঘটেছে।

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। শোক ব্যক্ত করেছেন রাহুল গাঁধীও।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ