আবুল কালাম মিশন স্কুলের নতুন বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান
*আজ ঘুটিয়ারী শরীফে সমাজসেবী মঞ্জু ম্যাডাম প্রতিষ্ঠিত Rose Heaven school(1- X) এবং APJ Abdul Kalam Mission school (ICSC/V-XII)* ছাড়া আরেকটা নতুন বিল্ডিংয়ের ভিত্তি স্থাপন করলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ।প্রজেক্টরের সাহায্যে বড় স্ক্রিনে বিল্ডিংয়ের প্লান ও ম্যাপ প্রদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিক উদবোধন হয়।সমবেত সুধীমহল এই পিছিয়ে পড়া প্রান্তিক এলাকায় এরকম স্কুলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।স্কুলের প্রধান কর্নধার মঞ্জু ম্যাডাম এবং সভাপতি আইনজীবী আদম শফি খাঁন নতুন স্কুল প্রতিষ্ঠার উদ্দেশ্য ও লক্ষ্য বিস্তারিত আলোকপাত করেন।
* উক্ত অনুষ্ঠানে উল্লেখযোগ্য উপস্থিতি–সমাজসেবার আরেকজন উজ্জ্বল মুখ মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, BSP- working president এবং United Forum এর অন্যতম কর্মকর্তা শিক্ষক আব্দুর রউফ, চার্চ ফাদার স্যামল ঘড়ুই,জনাব একেএম গোলাম মুর্তজা,মিশনের মুখপাত্র মো: কাইফ,দুটো স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, মিস মারিয়া, তদারকি দায়িত্বশীল মাননীয়া আরজিনা বেগম প্রমুখ।অনুষ্ঠান শেষে লাঞ্চের ব্যবস্থাপনা, সবদিকের দায়িত্ব পালন সহ উপস্থিত সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সম্মানিত মঞ্জু লস্কর।

