সড়ক নিরাপত্তা সচেতনতার জন্য বিশেষ উদ্যোগ উপস্থিত স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী
স্মৃতি সামন্ত,কলকাতা : সড়ক দুর্ঘটনা রোধ এবং পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে পথ চলার সময় সতর্কতা অবলম্বন, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
বিশিষ্ট ব্যক্তিরা হাতে সচেতনতামূলক পোস্টার তুলে ধরে নিরাপদ সড়ক ও দুর্ঘটনামুক্ত জীবন গড়ার বার্তা দেন। অনুষ্ঠানের আয়োজক ছিল Public Relations Society of India (PRSI), Kolkata Chapter। প্রেসিডেন্ট সৌম্যজ্যোতি মহাপাত্র বলেন, পাশাপাশি বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই উদ্যোগ আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া সচেতনতামূলক পোস্টারে উঠে আসে ‘STOP’ HONKING -বার্তা—যার মূল লক্ষ্য সড়কে দুর্ঘটনা কমানো, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং মানুষের জীবন রক্ষা করা।
সচেতনতামূলক প্রচারের মূল বার্তা ছিল— “Less Road, More Life”। অর্থাৎ, সড়কে অসতর্কতা ও ঝুঁকিপূর্ণ আচরণ কমিয়ে জীবনের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া। বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক নিয়ম অমান্য করা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার এবং অতিরিক্ত গতির মতো বিপজ্জনক অভ্যাস থেকে মানুষকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
এই ধরনের কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিক প্রচার নয়, বরং সমাজের প্রতিটি মানুষের কাছে দায়িত্বশীল আচরণের বার্তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পথ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত জরুরি। স্বাস্থ্যমন্ত্রী বলেন,
এই উদ্যোগের মাধ্যমে সড়ক নিরাপত্তাকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানান। তাঁদের হাতে তুলে ধরা পোস্টার ও সচেতনতামূলক বার্তা পথচারী, চালক এবং যুবসমাজের মধ্যে নিরাপদ যাতায়াতের গুরুত্ব ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
সড়ক নিরাপত্তা মানে শুধু ট্রাফিক আইন মেনে চলা নয়, প্রতিটি মানুষের জীবনের প্রতি সম্মান দেখানো। সচেতনতা, সতর্কতা এবং নিয়ম মেনে চলার অভ্যাসই পারে দুর্ঘটনা কমাতে এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে। এই উদ্যোগের মধ্য দিয়ে সেই বার্তাই আরও একবার স্পষ্ট হয়ে উঠল— সড়কে সচেতনতা বাড়ুক, দুর্ঘটনা কমুক, সুরক্ষিত থাকুক প্রতিটি জীবন।

