কলকাতা 

কালীঘাট মেট্রো স্টেশনের পাশের ধাবায় আগুন

শেয়ার করুন

বুধবার সকালে কালীঘাট মেট্রো স্টেশনের পাশের একটি ধাবাতে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। সূত্রের খবর, প্রাথমিক ভাবে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল ৮টা পর ওই ধাবায় আগুন লাগে। আগুন ছড়াতে দেখে স্থানীয়েরাই প্রথমে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান। সকাল ৮টা ২২ মিনিট নাগাদ আগুন লাগার খবর পৌঁছোয় দমকলের কাছে। তড়িঘড়ি দমকলের ইঞ্জিন পাঠানো হয়। প্রাথমিক ভাবে, দমকলের দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। প্রয়োজনে সেই সংখ্যা বাড়তে পারে।

কী ভাবে ওই ধাবায় আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় এখনও হতাহতের কোনও খবর মেলেনি। দমকলবাহিনীর মতে, আগুন নিয়ন্ত্রণে আনাই তাদের কাছে অগ্রাধিকার। পরে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে। বুধবার সকাল সকাল মেট্রো স্টেশনের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায়। ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয় বলে খবর।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ