জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের হুগলি জেলা সাহিত্যিক সম্মেলন পান্ডুয়াতে 

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:- মেমারি: ১৫ নভেম্বর:——বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের হুগলি জেলা সাহিত্যিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার ১৫ নভেম্বর।১৯৫৮ সালে প্রতিষ্ঠিত পান্ডুয়া রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত এই মহতী সাহিত্য সম্মেলনে হুগলি জেলার সভাপতি নৌশাদ মল্লিক, সম্পাদিকা ফিরোজা বেগম, রাজ্য কমিটির সম্পাদক রুহুল আমিন, অনুষ্ঠান সভাপতি তপন ভট্টাচার্য‍্য, শামসুল আলম সরকার, সেখ নসরত আলি, ডঃ সেখ আবুল কালাম, ডঃ জাহেদুর রহমান, জারিফুল হক প্রমুখ বক্তব্য রাখেন। প্রায় অর্ধশতাধিক কবি- সাহিত্যিক, সাহিত্য ও সংস্কৃতি প্রেমী ব‍্যক্তি উপস্থিত হয়ে সুচারু ও সুন্দর স্বরচিত কবিতা পাঠ, আলোচনা, বক্তব্য, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য পরিবেশন করেন। এই অনুষ্ঠানে রাজ‍্যসম্পাদক রুহুল আমিন সর্বসমক্ষে আহ্বান জানিয়ে ঘোষণা করেন ২৭ ডিসেম্বর ট্রাস্টের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে। বিমল চন্দ্র পাল, গুরুপদ মজুমদার, নাসিমা বেগম বুলু, নাজিয়া ইলাহি,সাহানাজ বেগম, আফরিন সুলতানা, মেহেজবীন, পাপিয়া খাতুন তিতলি, ইমরান নাহার, সৈয়দ মুক্তারা, শিফা ইয়াসমিন, মলয় কুমার মাঝি, মদন চন্দ্র ঘোষ,সেখ মহম্মদ ইউনুস, সুফি রফিক উল ইসলাম, রিয়াজ উদ্দিন আহম্মেদ, দিলীপ হাঁসদা, সাগর বিশ্বাস, বৈদ্যনাথ পাল, প্রমুখ কবিতা পাঠ করেন। সম্পাদিকা ফিরোজা বেগম ও সাহানাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে।

আগামী বৎসরের জন্য সভাপতি নৌশাদ মল্লিক। সহ সভাপতি পার্থ দাস। সম্পাদিকা ফিরোজা বেগম। সহ সম্পাদক শাহানাজ বেগম। কোষাধক্ষ্য জারিফুল হক কে নিয়ে হুগলী জেলা কমিটি গঠিত হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ