আল -আমীন মিল্লী মিশনে ভর্তি পরীক্ষা!
দক্ষিণ ২৪ পরগনার প্রসিদ্ধ মিশন আল -আমীন মিল্লী মিশন যেটি অবস্থিত উস্তি থানার অন্তর্গত হটুগঞ্জে | প্রতি বছরের ন্যায় এ বছরও মিশনের ম্যানেজমেন্ট পরিচালিত ২০২৭ শিক্ষাবর্ষের প্রবেশিকা পরীক্ষা আজ১৫-১১-২০২৬ মিশনের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়| প্রায় দুশো র উপরে পঞ্চম থেকে নবম শ্রেণীর জন্য ছাত্ররা পরীক্ষায় বসে | অভিভাবক এবং অভিভাবিকাগণ প্রচুর পরিমাণে উপস্থিত ছিলেন নজর কাড়ার মত, যতদিন যাচ্ছে ততই যেন পিছিয়ে পড়া মুসলিম সমাজের মধ্যে একটা শিক্ষার আলোড়ন সৃষ্টি হচ্ছে।
আশা করি আগামী দিনে এই পিছিয়ে পড়া মুসলিম সমাজ শিক্ষা-দীক্ষায় ব্যবসা বাণিজ্যে একদিন মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে | সেই পথ দেখানোর জন্যআল -আমীন মিল্লী মিশন প্রতিষ্ঠা হয়েছে | মিশনের চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার, এবং সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল ওহাব মিশনের কিছু শিক্ষককে নিয়ে পরীক্ষা কেন্দ্র গুলি পরিদর্শন করছেন | যেমন আব্দুর রাজ্জাক খান, হাবিবুর রহমান, জনাব ফরহাদ এবং সাদ্দাম গায়েন প্রমূখ |
প্রতিবছর এই মিশনের ছাত্ররা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে চূড়ান্ত ফলাফল অর্জন করে অভিভাবকদের এবং মিশনের মুখ উজ্জ্বল করে থাকে|সেই সঙ্গে প্রতিবছর নিট পরীক্ষায় চারজন পাঁচজন করে উত্তীর্ণ হয় এটা আল্লাহর অশেষ করুণা|

