জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের বর্ধমান জেলা সম্মেলন-

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধিঃ- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের বর্ধমান জেলা সম্মেলন হয়ে গেল শনিবার ৭ই নভেম্বর পল্লীবাংলা ফার্ম হাউসে। সম্মেলনে সভাপতিত্ব করেন মতিউল্লাহ সাহেব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি দেবকন্যা সেন। সভায় স্বাগত ভাষনে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের রাজ্য সম্পাদক রুহুল আমিন বলেন সাহিত্যে প্রান্তিক ও নিভৃতচারীদের অনুসন্ধানের জন্য পাহাড় থেকে সাগর আমরা ছুটে চলেছি।

সারা রাজ্যেই আমাদের জেলা সম্মেলন শুরু হয়েছে নবীন ও প্রবীণ কবি সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও লেখক নৌশাদ মল্লিক সাংবাদিক মেহবুব কাদের চৌধুরী, সাহিত্যিক বিমল থান্ডার। হাজী কুতুবুদ্দিন এবং সংস্থার রাজ্য সভাপতি রমজান আলি এবং মহঃ শহীদুল্লাহ।

কবিতা পাঠ করেন প্রখ্যাতা কবি কেতকী মীর্জা, বেনজির নাজ, ডাঃ সাদুল ইসলাম, ফিরোজা বেগম, রুবিনা হক (ভট্টাচার্য্য) মহঃ মহসীন, আবদুল জব্বার, অধ্যাপক বিমল থান্ডার। নাজমা পারভিন, প্রসেনজিৎ সর্দার, জুলফিকার আলি, বিকাশ বিশ্বাস, মহঃ ইউনুস। অনুষ্ঠান থেকে রেণু খাতুনকে সম্বর্ধিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করে সফিকুল ইসলাম (দুলাল)।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ