কলকাতা 

সর্ব ধর্ম সমন্বয় সভা ও কর্মসূচি গ্রহণ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আজ শনিবার কলকাতার ৩৩, শেক্সপিয়ার সরনির লাইব্রেরী তে ‘ইউনাইটেড ফোরাম আয়োজিত একটা গুরুত্বপূর্ণ আলোচনাচক্র বহু জ্ঞানী গুণী বিদ্বজ্জন সম্বলিত, মাওলানা মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন শিক্ষক আব্দুর রউফ। বর্তমান Shift প্রেক্ষিতে বিবিধ ইস্যুতে আলোচনা করেন সমবেত গুনীজনরা এবং উত্তোরনের দিশা দেখান।প্রায় ১৩ টি সংগঠনের যৌথ প্লাটফর্ম হল এই ইউনাইটেড ফোরাম।আজ যৌথ ফোরামের কার্যকরী কমিটি গঠিত হয়।কয়েকটি বিভাগে- যথাক্রমে সভাপতিমন্ডলী,সম্পাদকমন্ডলী,ফোরামের মুখোপাত্র,নাম মনোনীত করা হয়।উপস্থিত মান্যগণ্য সুধীমন্ডলী সাংবিধানিক অধিকার সুরক্ষা ও সচেতনতা, পারস্পরিক সহাবস্থান,সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহিষ্ণুতা ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করেন।

উল্লেখযোগ্য উপস্থিতি – প্রফেসর ড: জাহান আলী পুরকাইত, সাবেক অধ্যক্ষ সামসুল আলম সাহেব, প্রফেসর আব্দুল হাদী,ফাদার শ্যামল ঘড়ুই, মাওলানা আমিনুল আম্বিয়া, বিশপ সঞ্জীব দাস,সমাজসেবী মঞ্জু ম্যাডাম, রেভারেন্ড সঞ্জয় গোমস,মাফিকুল ইসলাম, এ,কে,এম,গোলাম মর্তুজা, মাওলানা নুরুল ইসলাম, রেল আধিকারিক নজরুল ইসলাম,ছাত্র নেতা সাজিদুর রহমান,সদা সক্রিয় মিস মারিয়া, এডভোকেট ও প্রাক্তন সাংবাদিক আসিফ রেজা,আলীয়া ইউনিভার্সিটির ছাত্র নেতা ইয়াজ আহমেদ প্রমুখ।পরবর্তী কর্মসূচি গ্রহণ করে এই মহতী প্রোগ্রাম সফল ভাবে সম্পন্ন করে সমাপ্ত হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ