দেশ 

তিন মহিলা সাংবাদিকের যৌন হেনস্থার অভিযোগে বিবেক ভগতের পদোন্নতির সিদ্ধান্ত স্থগিত করল দিল্লি পুলিশ!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মহিলা তিন সাংবাদিকের যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল আগেই তারই মাঝে পুলিশের এসিপি থেকে পদোন্নতি দিয়ে ডিসি করা হয়েছিল দিল্লি পুলিশ এ কর্মরত বিবেক ভগৎকে । আর এই পদোন্নতি নিয়ে গতকালই প্রশ্ন উঠতে শুরু করেছিল দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিলেন বিভিন্ন নেতারা। এই প্রেক্ষিতে আজ দিল্লি পুলিশ সিদ্ধান্ত নিয়েছে সাময়িকভাবে বিবেক ভগতের পদোন্নতি স্থগিত রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ সোমবার গভীর রাতে দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিবেক ভগত নিজেই অনুরোধ করেছেন যে, “এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত” যেন তাঁকে নতুন পদে না বসানো হয়। সরকারের তরফে স্পষ্ট করা হয়েছে, পদোন্নতির নির্দেশিকা অন্যান্য আধিকারিকদের ক্ষেত্রে প্রযোজ্য হলেও আপাতত বিবেক ভগতের জন্য তা স্থগিত রাখা হচ্ছে।

দিল্লি পুলিশের একটি নির্দেশিকায় সরকারি কাজের স্বার্থে অবিলম্বে ১২ জন ডিএএনআইপিএস আধিকারিককে অ্যাডিশনাল ডিসিপি পদে পদোন্নতির করার কথা ঘোষণা করা হয়েছিল। এই তালিকায় ছিলেন ২০১৮ ব্যাচের অফিসার বিবেক ভগত।

অভিযোগকারী মহিলা সাংবাদিকদের মধ্যে একজন তাঁর দায়ের করা অভিযোগে সরাসরি তৎকালীন এসিপি বিবেক ভগতের নাম উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ওই দিন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসা (AISA)-র সভানেত্রী নেহা বোরাকে পুলিশ যখন আটক করছিল, তিনি সেই ঘটনার খবর সংগ্রহ ও কভারেজ করছিলেন। সেই সময় ঘটনাস্থলে কোনও মহিলা পুলিশকর্মী উপস্থিত না থাকায় তিনি কেন পুরুষ পুলিশকর্মীরা আন্দোলনকারী মহিলাকে স্পর্শ করছেন – তা নিয়ে প্রশ্ন তোলেন।

এদিকে, বিক্ষোভের সময় মহিলা আন্দোলনকারীদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় এমন দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ। এক বিবৃতিতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করছে যে মহিলা বিক্ষোভকারীদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। এই অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। মহিলা পুলিশকর্মীরাই মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি সম্পূর্ণ সম্মান রাখা হয়।” এছাড়াও, আইন মেনেই সমস্ত প্রক্রিয়া হয়েছে বলে সাফ জানিয়েছে দিল্লি পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ