পশ্চিমবঙ্গ সরকারের জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায় খাল সংস্কারের শুভ সূচনা হলো হাওড়ার সত্যপীর তলায়
এস এম শামসুদ্দিন, কাটরা ,তেহট্ট: পশ্চিমবঙ্গ সরকারের জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায় সত্যাপীরতলা মোড় থেকে নুরুল্লা পাড়া শ্মশান ভায়া গফ্ফার মল্লিকের ভেড়ি পর্যন্ত ৯ কিলোমিটার হেডভাঙ্গি শাখা খালের সংস্কার কাজের শুভ উদ্বোধন হল ।
আজ এই উপলক্ষে শুভসূচনা লগ্নে উপস্থিত ছিলেন মূলত যাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগে এই কাজ হয় হাওড়া জেলা পরিষদের উপাধ্যক্ষ তথা এই এলাকার জেলাপরিষদ সদস্য শ্রী মদন মোহন মন্ডল মহাশয়।হাওড়া জেলা পরিষদের চিফ একজিকিউটিভ ইঞ্জিনিয়ার ,স্থানীয় প্রধান আর্শীদা বেগমের স্বামী স্থানীয় তৃণমূল নেতা বাপী শাহ ,তেহট্ট কাঁটাবেডিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃনমূল কংগ্রেস দলের অঞ্চল সভাপতি আব্দুল মজিদ বাসকার ভান্ডারী (জহর) ,বিশিষ্ট সমাজসেবী তৃণমূল নেতা শেখ সাবির আলী ,বিশিষ্ট সমাজসেবী রাকিব কয়াল ছাড়াও বিশিষ্ট স্থানীয় মানুষজন।

অঞ্চল সভাপতি আব্দুল মাজিদ ভান্ডারী বলেন বানিবন ,কাঁটাবেডিয়া ১,ও তেহট্ট কাঁটাবেডিয়া ২ নম্বর অঞ্চলের মানুষের আজ অত্যন্ত আনন্দের দিন।আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে ,সেচ দপ্তরের ও বিশেষ করে মাননীয় শ্রী মদন মোহন মন্ডল মহাশয়কে ।
মূলত এই তিনটি অঞ্চলের এলাকার মানুষের চাষাবাদের জমিতে দু ফসলা জমিতে জোয়ারের জল না আসায় চ্চাষাবাদ বন্ধ হয়ে ছিল ।বিশেষত এই বিস্তীর্ণ অঞ্চলের জল নিকাশি বন্ধ হয়ে বর্ষায় প্লাবিত হতো।এই খাল সংস্কারের ফলে এই এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল নেতৃত্ব শেখ সাবির আলী বলেন আমরা কৃতজ্ঞতা জানাই শ্রী মদনদাকে।
আমরা তাঁর কাছে এই এলাকার চাষি ও সাধারণ মানুষের দীর্ঘ দিনের সমস্যার সমাধানের অনুরোধ করেছিলাম।তিনি অক্লান্ত পরিশ্রম করে এই বিশাল কাজটা করেছেন ।আমরা তাঁর কাছে ঋণী হয়ে থাকলাম সঙ্গে সঙ্গে সেচ দপ্তরের তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে জনহিতকর জনকল্যাণ কামী এই কাজ তাঁর প্রমান ।
স্থানীয় বিশিষ্ট তৃণমূল নেতা বাপী শাহ, রাকিব কয়াল সহ স্থানীয় মানুষ এই খাল সংস্কারের জন্য মদন মন্ডলের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা জানান ।
শ্রী মদন মন্ডল বলেন আমি স্থানীয় মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে নিরবিচ্ছিন্ন ভাবে চেষ্টা করেছি রাজ্য সেচ দপ্তর থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সমাধানের চেষ্টা করেছি মাত্র ।স্থানীয় সাংসদ সাজদা আহমেদ ,বিধায়ক ডা নির্মল মাজি এ বিষয়ে বিভিন্ন সময়ে প্রয়োজনে আন্তরিক সহযোগিতা করেছেন ।
এই কাজটি সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে স্থানীয় তিনটি গ্রামপঞ্চায়েতের মানুষের ও প্রশাসনের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করি।

