৮ দিনে ১০১ কোটি টাকার মাদক নষ্ট! মদ মুক্ত বাংলা গড়তে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু!
মাদকমুক্ত বাংলা গড়তে উদ্যোগী রাজ্য প্রশাসন। বালুরঘাটে গিয়ে নিজে মাদক নষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশও নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, গত আট দিনে ১০১ কোটি টাকার মাদক নষ্ট করা হয়েছে। উদ্ধার হয়েছে ৬৪ কোটি টাকার মাদক। গ্রেফতার হয়েছে ৩৭৮ জন।
সোশাল মিডিয়ায় শুভেন্দু লেখেন, ‘মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।’ মাদকমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে প্রশাসন গত ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ঠিক কী কী করেছে, তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিসংখ্যান বলছে, ১০১ কোটি টাকার মাদক নষ্ট করা হয়েছে। উদ্ধার হয়েছে ৬৪ কোটি টাকার মাদক। গ্রেফতার হয়েছে ৩৭৮ জন। এছাড়া বেআইনি গাঁজা চাষ রুখতেও তৎপর প্রশাসন। মোট ৩০০ বিঘা গাঁজা নষ্ট করা হয়েছে। যার পরিমাণ আনুমানিক ১০ হাজার কেজি। মোট ১১০ জন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রায় ১ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
তবে শুধু ধরপাকড়েই থেমে নেই প্রশাসন। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগও নেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্যে মাদক বিরোধী ২১৫টি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আর সে কারণে পুলিশকর্মীদের প্রশংসাও করেছেন মুখ্যমন্ত্রী।

