প্রচ্ছদ 

সোমবার সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার অধিকাংশ এলাকা, ভোগান্তি নাগরিক সমাজের

সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ কালো। টানা বৃষ্টি চলছে। তার জেরে কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই জল জমতে শুরু করেছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, দক্ষিণ বেহালা, সেন্ট্রাল অ্যাভিনিউ, গড়িয়াহাট-সহ বেশ কিছু এলাকায় জল জমেছে। টানা বৃষ্টির জেরে ইতিমধ্যে কলকাতার ১৬টি বরোর সব পাম্পিং স্টেশন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ঠনঠনিয়া কালীবাড়ি সংলগ্ন এলাকায় গোড়ালিসমান জল জমে গিয়েছে। একই ছবি দেখা গিয়েছে মধ্য কলকাতার বেশ কিছু এলাকাতেও। জল জমেছে নিকো পার্ক সংলগ্ন রাস্তাতেও। চিংড়িঘাটা থেকে সল্টলেক সেক্টর ফাইভের দিকে যাওয়া গাড়িগুলি তুলনামূলক ধীর…

আরও পড়ুন
প্রচ্ছদ 

আব্দুল হাফিজের উপর হামলা বাঁকুড়ায় আসছে কোকরোচের দল, চাপের মুখে শুভেন্দু সরকার

বাংলার জনরব ডেস্ক :   ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলনের অন্যতম মুখ বাঁকুড়ার ভূমিপুত্র আবদুল হাফিজ। দিল্লিতেও আন্দোলনের ছিলেন। এবার তিনি গ্রামে ফিরে সিজেপির ‘স্কুল ঠিক করো’ (School Thik Karo) অভিযানের সমর্থনে নিজের এলাকার একটি বেহাল সরকারি স্কুলের ভিডিও তুলেছিলেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই নেমে এল চরম মর্মান্তিক পরিণতি। অভিযোগ, ভিডিও করার জেরে হামলার শিকার হন ওই যুবক ও তাঁর পরিবার। নৃশংস এই হামলায় শেষপর্যন্ত মৃত্যু হয়েছে আবদুল হাফিজের বয়স্ক বাবার। ঘটনাটিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে। বিজেপির (BJP) বিরুদ্ধে হামলার নির্দিষ্ট অভিযোগ তুলেছে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি দাবি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর! রহস্য ?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। এ কথা জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘‘দুই দেশের সরকার প্রধানেরা যখন কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়। তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়। ভারতের উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা।’’ আগামী ১২ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকস-এর ‘আউটরিচ সেশন’-এ বিমস্টেক-এর সভাপতি হিসাবে তারেকের যোগ দেওয়ার কথা রয়েছে। তাঁকে আমন্ত্রণও জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তারেকের ভারতে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিদেশ মন্ত্রকের একটি সূত্রও জানিয়েছে, তারেক…

আরও পড়ুন
প্রচ্ছদ 

প্রতি বছর এক কোটি তরুণ তরুণীকে এআই প্রশিক্ষণ দেওয়া হবে লালকেল্লা থেকে ঘোষণা নরেন্দ্র মোদির

বাংলার জনরব ডেস্ক : প্রত্যাশা মত স্বাধীনতা দিবসের ভাষণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তরুণ প্রজন্মকে বিশেষ বার্তা দিয়েছেন। প্রতিবছর এক কোটি তরুণ প্রজন্মকে এআই প্রশিক্ষণ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আজ সকালে তিনি মহাত্মা গান্ধীর সমাধিতে যান সেখানে প্রদান করার পর লালকেল্লায় ফিরে আসেন লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তরুণ সমাজের উপর আস্থা জ্ঞাপন করে বলেন,দেশকে নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছেন, তা সত্যি করার জন্য তরুণ প্রজন্মের উপর ভরসা রাখা হয়েছে। তারাই ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ সম্ভব করে তুলতে পারে। যুবসমাজের জন্য বিশেষ কৃত্রিম…

আরও পড়ুন
প্রচ্ছদ 

মমতার কন্যাশ্রী প্রকল্প অতীত রাজ্যে চালু হলো কন্যারত্ন! স্কলারশিপ দ্বিগুণ!

মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী অতীত হয়ে গেল বাংলায়। আজ ১৪ ই আগস্ট শুক্রবার থেকে কন্যাশ্রী বদলের চালু হলো কন্যা রত্ন প্রকল্প। এই প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলছাত্রীরা বছরে ১০০০ টাকার বদলে পাবে ২০০০ টাকা। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আপাতত চলতি বছর তা হাজার টাকা করেই মিলবে। আজ, শুক্রবারই রাজ্য সরকারের তরফে তাদের জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা স্কুলগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তা আজ থেকেই হাতে পাবেন ছাত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ছাত্রীদের পড়াশোনা কার্যত নিখরচায় হতো। স্কুলছাত্রীরা বছরে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

গণহারে স্কুলশিক্ষকদের জনগণনার কাজে যুক্ত করায় ক্ষোভ প্রকাশ হাই কোর্টের

গণহারে স্কুলশিক্ষকদের জনগণনার কাজে যুক্ত করা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। শুক্রবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে রাজ্যের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণ রাও। বিচারপতির পর্যবেক্ষণ, একসঙ্গে বহু শিক্ষককে জনগণনার কাজে নিযুক্ত না-করে কয়েক জনকে নিতে পারত রাজ্য। সে ক্ষেত্রে বাকি শিক্ষকেরা স্কুলের কাজ সামলাতে পারতেন বলে মনে করছেন বিচারপতি। যে শিক্ষকেরা দূর থেকে কর্মস্থলে আসেন, তাঁদের পক্ষে স্কুলের কাজ মিটিয়ে জনগণনার কাজ করা সম্ভব কি না, শুক্রবার তা-ও রাজ্যের কাছে জানতে চেয়েছে হাই কোর্ট। বিচারপতি বলেন, “শিক্ষকেরা কখন স্কুল করবেন, কখনই বা জনগণনার কাজ করবেন?” এই নিয়ে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

সাভারকরকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

উত্তরপ্রদেশ সরকারের তরফে প্রয়োজনীয় আইনি অনুমোদন না-মেলায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীর বিরুদ্ধে বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলা ও নিম্ন আদালতের সমন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীলা নাগুর বেঞ্চ এই রায় দিয়েছে। রায় ঘোষণার সময় বিচারপতির বেঞ্চ বলেছে, ‘‘অতিরিক্ত সলিসিটর জেনারেল কেএম নটরাজ এবং অভিযোগকারীর আইনজীবী উত্তরপ্রদেশ সরকারের পেশ করা হলফনামায় জানিয়েছেন যে, এই ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি অনুমতির কোনও উল্লেখ নেই। এই তথ্যের ভিত্তিতে আদালত সংশ্লিষ্ট মানহানির অভিযোগ এবং বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের জারি করা সমন বাতিল ঘোষণা করছে।…

আরও পড়ুন
প্রচ্ছদ 

সুভাষচন্দ্রকে নিয়ে বিরূপ মন্তব্য করায় অনুতপ্ত অনন্ত, সুর নরম শুভেন্দুর

সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিরূপ মন্তব্যের জন্য তাঁর বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করেছে রাজ্য সরকার। বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের হয়েছে। অনন্ত জানিয়েছেন, তিনি অনুতপ্ত। ভবিষ্যতে সতর্ক থাকবেন। অনন্তের সুভাষ-মন্তব্য এবং ক্ষমাপ্রার্থনা নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ‘‘একে ইতিবাচক ভাবে দেখা উচিত বলে মনে হয়। উনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন। তবে উনি একজন বর্ষীয়ান মানুষ। সিনিয়র নাগরিক।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আইন আইনের পথে চলবে। বিভিন্ন ধারায় এফআইআর করা হয়েছে। পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮২টি পোস্ট ডিলিট করা হয়েছে। ওই ফেসবুক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

ছ বছর আগে শমীকের উপর হামলার জেরে অভিষেকসহ ৭৯ জনের বিরুদ্ধে এফ আই আর

কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের। ২০২০ সালে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) উপর হামলার ঘটনায় অভিষেক ও তাঁর পিএ সুমিত রায়-সহ ৭৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছে জাহাঙ্গীর খানের নামও। আজ, বৃহস্পতিবার ডায়মন্ড হারবার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। ২০২০ সালে ডায়মন্ড হারবারে শমীক ভট্টাচার্য-সহ কয়েকজন বিজেপি কর্মীর উপর হামলা চলে। ব্যাপক মারধর করা হয় তাঁদের। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ ওঠে। কিন্তু সেই সময় থানায় অভিযোগ করা হলেও…

আরও পড়ুন
প্রচ্ছদ 

নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমানের জের অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল শুভেন্দু অধিকারীর সরকার

নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান সহ্য করতে পারলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এবার বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।। এ বছর এই সম্মান প্রদান করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দেশপ্রিয় পার্কের অমর একুশে উদ্যানে ভাষাদিবসের অনুষ্ঠানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ সম্মান দেন তাঁকে। বৃহস্পতিবার রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়। গ্রেটার কোচবিহারের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা অনন্ত মহারাজ। সম্প্রতি বর্ষীয়ান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন,…

আরও পড়ুন