জেলা 

আবাবিল ইসলামিক একাডেমীতে স্বাধীনতা দিবস পালন

দক্ষিণ চব্বিশ পরগনার নবগঠিত আবাবিল ইসলামিক একাডেমী প্রাঙ্গণে ১৫ ই আগস্ট ২০২৬ সালে ৮০ তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালিত হল | মিশনের সভাপতি জনাব আলহাজ্ব মুফতি মোঃ মোজাফফর হোসেন মোল্লা সাহেব পতাকা উত্তোলন করেন| উক্ত অনুষ্ঠানে একাডেমির শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও অভিভাবিকা গন এবং| ছাত্র-ছাত্রীদের প্রচুর পরিমাণে উপস্থিত সংসার প্রচুর পরিমাণে উপস্থিতি দেখা যায়| সভাপতি সাহেব তার ভাষণের মাধ্যমে জানিয়ে দেন যে, আগামী দিনে এই আবাবিল ইসলামিক একাডেমী দক্ষিন চব্বিশ পরগনা তথা সারা বাংলার মুখ উজ্জ্বল করবে |

আরও পড়ুন
প্রচ্ছদ 

সোমবার সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার অধিকাংশ এলাকা, ভোগান্তি নাগরিক সমাজের

সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ কালো। টানা বৃষ্টি চলছে। তার জেরে কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই জল জমতে শুরু করেছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, দক্ষিণ বেহালা, সেন্ট্রাল অ্যাভিনিউ, গড়িয়াহাট-সহ বেশ কিছু এলাকায় জল জমেছে। টানা বৃষ্টির জেরে ইতিমধ্যে কলকাতার ১৬টি বরোর সব পাম্পিং স্টেশন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ঠনঠনিয়া কালীবাড়ি সংলগ্ন এলাকায় গোড়ালিসমান জল জমে গিয়েছে। একই ছবি দেখা গিয়েছে মধ্য কলকাতার বেশ কিছু এলাকাতেও। জল জমেছে নিকো পার্ক সংলগ্ন রাস্তাতেও। চিংড়িঘাটা থেকে সল্টলেক সেক্টর ফাইভের দিকে যাওয়া গাড়িগুলি তুলনামূলক ধীর…

আরও পড়ুন
কলকাতা 

অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন ১.৪৫ কোটি, বাদ ১৭ লক্ষের আবেদন! কেন বাদ পড়ল নাম, কী ভাবে ফের আবেদন করবেন!

সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়তে শুরু করেছে রাজ্য সরকার। নথি যাচাইয়ের প্রক্রিয়ায় প্রাথমিক ভাবে ১৭ লক্ষ আবেদন বাতিল হয়ে গিয়েছে। নবান্ন থেকে সোমবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে আগামী বৃহস্পতিবার, ২০ অগস্টের মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে। দেওয়া হচ্ছে মোট ৪৩৫০ কোটি টাকা। প্রাথমিক ভাবে ১ কোটি ৬২ লক্ষ আবেদন যাচাই করা হয়েছে। সেখান থেকে ১৭ লক্ষ বাতিলের পর সংখ্যাটা দাঁড়িয়েছে ১ কোটি ৪৫ লক্ষ। তবে ১০ জুলাই পর্যন্ত আরও আবেদন জমা পড়েছিল। ওই সময়ের মধ্যে মোট আবেদনের সংখ্যা ১…

আরও পড়ুন
জেলা 

রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়র হাই মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালন

নিজস্ব প্রতিনিধি :- দেশের ৮০ তম স্বাধীনতা দিবস বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল ধনিয়াখালীর রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়র হাই মাদ্রাসায়। জাতীয় পতাকা উত্তোলন করেন মাদ্রাসার সেক্রেটারি সাংবাদিক নৌশাদ মল্লিক। তিনি স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং স্বাধীনতা আন্দোলনে হিন্দু মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের কথা তুলে ধরেন প্রার্থনায় গাওয়া হয় নিয়মিত বন্দেমাতারাম ও জাতীয় সংগীত এখানে হিন্দু – মুসলমান, ছাত্র-ছাত্রী,শিক্ষক – শিক্ষিকা, অভিভাবকরা স্থানীয় এলাকায় প্রভাত ফেরী করেন কুচকাওয়াজ করেন। এরপরে মাদ্রাসা গৃহে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন রাজিকা মল্লিক

আরও পড়ুন
দেশ 

বিহারের লখিসরাইয়ের অশোকধাম শিব মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

বিহারে মন্দিরের মধ্যেই পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত সাত জন পুণ্যার্থীর। জখম হয়েছেন বেশ কয়েক জন। শ্রাবণ মাসের সোমবারে বিহারের লখিসরাইয়ের অশোকধাম শিবমন্দিরে পুজো দিতে গিয়েছিলেন পুণ্যার্থীরা। সোমবার সকাল পৌনে ৭টা নাগাদ সেখানেই ঘটল এই দুর্ঘটনা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মন্দির চত্বরে একটি বিদ্যুতের তার পড়ে রয়েছে বলে খবর ছড়িয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় হুড়োহুড়ি শুরু করে দেন পুণ্যার্থীরা। অত্যধিক ভিড়ের মধ্যেই একে অপরকে টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। শুরু হয় ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি। ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় সাত জনের। জখম পুণ্যার্থীদের ইতিমধ্যেই লখিসরাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে…

আরও পড়ুন
জেলা 

পুজো দিতে গিয়ে তারাপীঠ মন্দিরের অদূরে এক হোটেলে অগ্নি দগ্ধ হয়ে মৃত ৬ ,আহত বেশ কয়েকজন

বাংলার জনরব ডেস্ক : শ্রাবণ মাসে পুজো দিতে গিয়ে মৃত্যু হল ৬ জন পুণ্যার্থীর। জানা গেছে মন্দিরের অজুড়ে একটি হোটেলে আগুন লেগে যায় সেই আগুনে দগ্ধ হয়ে এই পুণ্যার্থীদের মৃত্যু হয়েছে। সোমবার সকালে হোটেলের একতলায় হঠাৎ আগুন ধরে যায় তারপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নি দগ্ধ হয়ে ছয়জনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ চলছে। তারাপীঠ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে পুকুরের ধারে রয়েছে হোটেল ‘বিদেশিনী’। পাঁচতলা ওই ভবনের নীচে সোমবার ভোরের দিকে আগুন লাগে। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট…

আরও পড়ুন
কলকাতা 

আত্মহত্যা না খুন খতিয়ে দেখা উচিত দাবি অগ্নিমিত্রার, থ্রেট কালচারের শিকার আশিসদা, বললেন কুনাল ঘোষ

বাংলার জনরব ডেস্ক : রামপুরহাট এর প্রাক্তন তৃণমূলের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এর আত্মহত্যা নিয়ে সংশয় প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন প্রাক্তন মন্ত্রীর সুইসাইড মূর্তি খতিয়ে দেখতে হবে। তাকে খুন করাও হতে পারে। অন্যদিকে এই ঘটনাকে বা প্রাক্তন ডেপুটি স্পিকারের মর্মান্তিক মৃত্যুকে বা ঝুলন্ত দেহ উদ্ধার কে থ্রেট কালচারের পরিণতি বলে অভিযোগ করেছেন কুনাল ঘোষ। তিনি বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন পুলিশের উপর আমাদের আস্থা নেই বিচার বিভাগীয় তদন্ত করে পুরো বিষয়টিকে নিষ্পত্তি করতে হবে। সম্প্রতি তিনি মমতার সঙ্গ ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীতে যোগ…

আরও পড়ুন
প্রচ্ছদ 

আব্দুল হাফিজের উপর হামলা বাঁকুড়ায় আসছে কোকরোচের দল, চাপের মুখে শুভেন্দু সরকার

বাংলার জনরব ডেস্ক :   ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলনের অন্যতম মুখ বাঁকুড়ার ভূমিপুত্র আবদুল হাফিজ। দিল্লিতেও আন্দোলনের ছিলেন। এবার তিনি গ্রামে ফিরে সিজেপির ‘স্কুল ঠিক করো’ (School Thik Karo) অভিযানের সমর্থনে নিজের এলাকার একটি বেহাল সরকারি স্কুলের ভিডিও তুলেছিলেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই নেমে এল চরম মর্মান্তিক পরিণতি। অভিযোগ, ভিডিও করার জেরে হামলার শিকার হন ওই যুবক ও তাঁর পরিবার। নৃশংস এই হামলায় শেষপর্যন্ত মৃত্যু হয়েছে আবদুল হাফিজের বয়স্ক বাবার। ঘটনাটিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে। বিজেপির (BJP) বিরুদ্ধে হামলার নির্দিষ্ট অভিযোগ তুলেছে…

আরও পড়ুন
খেলা 

জমি অধিগ্রহণ মামলায় দ্রুত বিচার পেতে কলকাতা হাইকোর্টের দারস্থ মঙ্গলকোটের জমি মালিক 

নিজস্ব প্রতিনিধি :  জমি অধিগ্রহণ মামলায় দ্রুত বিচার পেতে কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন মঙ্গলকোটের এক জমি মালিক। একাধারে বর্ধমান জেলা আদালতে সংশ্লিষ্ট এজলাসে দ্রুত বিচারক নিয়োগ এবং অন্যদিকে পূর্ব বর্ধমান জেলা ভূমি অধিগ্রহণ দপ্তরের গাফিলতির বিচার চেয়েছেন জমি মালিক মোল্লা জসিমউদ্দিন। গত ৭ আগস্ট ইমেইল মারফত এবং ১০ আগস্ট হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবালয়ে কাগজপত্র জমা দিয়েছেন ওই জমি মালিক।জানা গেছে মঙ্গলকোট মৌজার ( জে.এল ৬৪, খতিয়ান ১১১৩১,দাগ নাম্বার ৩১০১) অধিগৃহীত জমির মালিক জসিম ৫/০৮/২০২৫ তারিখে ১৯৫৬ সালের জাতীয় ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী এল.এ কেস – ৪৯ (এন এইচ -১১৬ এ)২২-২৩ এর…

আরও পড়ুন
জেলা 

কংগ্রেস নেতা আইনজীবী আনিসুর রহমান এবং তাঁর পুত্রকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা! নদীয়ার ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য! ভয় আউট ভরসা ইন বলেছিলেন মুখ্যমন্ত্রী!

বাংলার জনরব ডেস্ক : শনিবার রাত সাড়ে নটা নাগাদ নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরি রেল গেট এর কাছে গুলি করে খুন করা হলো কংগ্রেস নেতা ও তার পুত্রকে। নদীয়ার বিশিষ্ট কংগ্রেস নেতা আইনজীবী আনিসুর রহমান এবং তার পুত্র ২৪ বছর বয়সী আবু সুফিয়ান একসঙ্গে বাড়ি ফিরছিলেন নিজস্ব গাড়িতে। বেথুয়া ডহরি রেল গেটের কাছে তাদের চার চাকার গাড়ি পৌঁছালে সেখানে রাস্তা আটকে দাঁড়ায় দুষ্কৃতীরা কোনরকম বোঝার আগেই পরপর কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।এর পর গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা ও ছেলেকে কোপানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়…

আরও পড়ুন